• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ বিকাল

কালুখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

'সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে' এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে জিটিভির জেলা প্রতিনিধি ইমরান খানকে সভাপতি ও দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক রাজবাড়ী কন্ঠের কালুখালী প্রতিনিধি আদম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবু সাঈদকে সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক মানি লাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি বিধান কুমার বিশ্বাসকে সহ-সভাপতি, দৈনিক চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল হক মাসুদকে সহ-সাধারণ সম্পাদক, সময়ের কণ্ঠস্বর এর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক, দ্যা ডে ইলি ক্যাম্পাস ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল সরদারকে অর্থ বিষয়ক সম্পাদক, চ্যানেল না ইন এর রিপোর্টার রাজু আহমেদকে দপ্তর সম্পাদক, দে শ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান (রাজু)কে প্রচার সম্পাদক, দৈনিক ভোরের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ইমদাদুল হক রানাকে ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি সাহিদা পারভীনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়।

কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক অধিকরণ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক সত্যোর সন্ধান পত্রিকার প্রতিনিধি ইসরাইল হাসান (আপন), আই নিউজ বিডি এর জেলা প্রতিনিধি নাফিজ আহমেদ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোনায়েম হেসেন রাজু।

নতুন কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও নিরপেক্ষ সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

নবনির্বাচিত সভাপতি ইমরান খান বলেন, সাংবাদিকদের ঐক্যই আমাদের শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে কালুখালী উপজেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য।"

সাধারণ সম্পাদক আদম আলী বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ এবং উন্নয়নমূলক সংবাদ তুলে ধরতে প্রেসক্লাব সক্রিয় ভূমিকা রাখবে।

তারা আরো বলেন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের প্রতিটি সদস্য উপজেলার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com