পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতিকে মারধরের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার বিকালে এ সিদ্ধান্তের পর বিহার পরিদর্শনে গিয়ে ফিরে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু বলেন, গত মঙ্গলবার সকালে বিহার সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মানের কাজ শুরু করে বিহার কর্তৃপক্ষ। এসময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের মধ্যে জমি দাবি করে সভাপতি মংলাচিনকে মারধর করেন। এ ঘটনায় গতকাল মংলাচিন মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন রাখাইন সম্প্রদায়। মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে। উল্লেখ্য, শত বছরের ঐতিহ্যবাহী এ বিহারে স্থাপিত অষ্টধাতুর তৈরী ৩৭ মন ওজনের গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি পরিদর্শনে প্রতিনিয়ত ভীড় জমায় হাজারো পর্যটক ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর