• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০১ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ রাত

বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় ৫ বছরের স্কুলছাত্রীর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়া সদরে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সুরাইয়া আকতার রিমি (৫) নামের এক শিশু স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা বাজার সংলগ্ন স্লুইচগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিমি গোকুল ইউনিয়নের সরলপুর পাইকড়তলা গ্রামের সিএনজিচালক রানা মিয়ার মেয়ে। সে স্থানীয় চাঁদমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু রিমি চাঁদমুহা বাজার পার হয়ে স্লুইচগেট নামক স্থানে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাতক ইজিবাইকটি আটক করে।

এদিকে, ছোট্ট রিমির এমন অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। মর্মান্তিক এই দুর্ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে বিষাদের সুর এবং গোটা এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com