টাঙ্গাইলের নাগরপুরে চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাড়রা ইউনিয়নের চরাঞ্চলে জাহাঙ্গীর মিয়ার পলিশেড ও লো-লিফট পাম্প (এলএলপি) প্রকল্পগুলো তিনি সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মোহাম্মদ শাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদ। পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক বলেন, পলিশেড হাউসে সারা বছর চারা উৎপাদন করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে কৃষকরা এখন এই পলিশেডের মাধ্যমে সারা বছর নিরাপদে ও সাফল্যের সঙ্গে চারা উৎপাদন করতে পারছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর