দেশে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারি ও বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এটি কার্যকর হবে। রবিবার থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মন্ত্রীসভা বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এতে অফিসের দৈনিক কার্যক্রম এক ঘণ্টা কমানো হয়েছে।
তিনি আরও জানান, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও একই দিন থেকে নতুন সময়সূচি অনুসরণ করবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সংশ্লিষ্ট সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী রবিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর দেশের সকল দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। এছাড়া বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই পদক্ষেপের লক্ষ্য বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা এবং দেশের সার্বিক শক্তি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর