• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৬ দুপুর

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন, যার মূল উদ্দেশ্য দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্রের খবর, বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সভায় দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্পখাতে স্থবিরতা, প্রশাসনিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে। ব্যবসায়ীরা তাদের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

এবারের বৈঠকের মাধ্যমে দেশের প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে। এটি নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে কাঠামোগত সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোক্যপণ্য খাতের ৯ জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে থাকবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে ব্যবসায়ী মহলের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক সংলাপ হওয়ায় বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা উঠে আসতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এই পরিষদ গঠনের নীতিগত পরিকল্পনা করা হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই পরিকল্পনার কথা জানালেও পরবর্তীতে এ বিষয়ে আর কোনো অগ্রগতি জানা যায়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com