• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০২:৪০ দুপুর

‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি

ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত সিনেমা ‘জংলি’-এর সাফল্যের পর এবার নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।

‘বিদায়’-এর শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাসে সুনামগঞ্জে। চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে শুটিং শেষ না হওয়ায় সেটি সম্ভব হয়নি। তবে এবার অপেক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে, ঈদুল আজহায় সিনেমাটির মুক্তি প্রায় নিশ্চিত। শিগগির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীঘি জানিয়েছেন, সিনেমার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এবং একটি গানের শুটিং এখনও মালয়েশিয়ায় বাকি আছে। তিনি বলেন, “আমরা শিগগিরই চূড়ান্ত শিডিউল ঘোষণা করবো। সিনেমাটি দারুণ গল্পে তৈরি হচ্ছে—এমন গল্প আগে আমাদের এখানে দেখা যায়নি।”

তিনি আরও যোগ করেন, “‘বিদায়’ এমন গল্প, যা শুধু দেখার নয়, মনে রাখার মতো। এখানে আছে আবেগ, বাস্তবতা এবং জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মুহূর্ত। আমি বিশ্বাস করি, দর্শক সিনেমা দেখার পরও গল্পটি মনে রাখবেন। এমন কাজের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, সবাই পরিবার নিয়ে হলে এসে সিনেমাটি দেখবেন।”

জানা গেছে, ‘বিদায়’ সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই। বরং গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শিল্পীরা।

এদিকে ‘বিদায়’–এর পাশাপাশি অভিনেত্রী দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়। 
সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com