• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০১:১৭ দুপুর

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনা: নিহত ৬১৯ জন, আহত ১৫৪৮

ছবি: সংগৃহীত

গত মার্চ মাসে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত, ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছে। এই মাসে রেলপথে ৪৫ টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত, ২২৯ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সড়ক দুর্ঘটনায় মোট ৬১৬টি ঘটনা ঘটেছে, যেখানে ৬১৯ জন নিহত এবং ১,৫৪৮ জন আহত হয়েছেন। মোটরসাইকেল দুর্ঘটনা ২২২টি, এতে ২৩৭ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৬.০৩ শতাংশ, নিহতের ৩৮.৬১ শতাংশ এবং আহতের ১২.৭২ শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১৬০টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ৩০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।

রেলপথে ৪৫টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং ২২৯ জন আহত হয়েছেন। নৌপথে ৯টি দুর্ঘটনায় ৯ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

সড়কে দুর্ঘটনায় আহত ও নিহতদের মধ্যে ৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৫৭ জন চালক, ৯০ জন পথচারী, ১৭ জন পরিবহন শ্রমিক, ৬৮ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ৭৮ জন নারী, ৮৬ জন শিশু, ৩ জন চিকিৎসক, ৪ জন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, ৩ জন প্রকৌশলী এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৫ জন পুলিশ, একজন আনসার, একজন বিজিবি, একজন ফায়ার সার্ভিস সদস্য, একজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, ১৫০ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮৪ জন পথচারী, ৭৪ জন নারী, ৮২ জন শিশু, ৬৭ জন শিক্ষার্থী, ১২ জন পরিবহন শ্রমিক, ১৪ জন শিক্ষক, একজন আইনজীবী, ৩ জন প্রকৌশলী এবং ৯ জন রাজনৈতিক নেতাকর্মী।

এ সময় সড়ক দুর্ঘটনায় ৯৭৫টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ২৬.৭৬ শতাংশ, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি ২১.৬৪ শতাংশ, বাস ১৩.৮৪ শতাংশ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৪.৫৬ শতাংশ, সিএনজি চালিত অটোরিক্সা ৭.২৮ শতাংশ, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা ৮.৪১ শতাংশ এবং কার-জিপ-মাইক্রোবাস ৭.৪৮ শতাংশ।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৩২.৪৬ শতাংশ দুর্ঘটনা গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার কারণে, ৩৭.৬৬ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২১.৪২ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, ৭.১৪ শতাংশ বিবিধ কারণে, ০.৩২ শতাংশ চাকায় ওড়না পেছানো এবং ০.৯৭ শতাংশ দুর্ঘটনা ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটেছে।

এ মাসে সংঘটিত দুর্ঘটনার অবস্থান অনুযায়ী, ৪০.৯০ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০.০৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২২.০৭ শতাংশ ফিডার রোডে, ৫.৫১ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং ০.৯৭ শতাংশ রেলক্রসিংয়ে ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা সংবাদমাধ্যমে প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে। এই তথ্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণ থেকে সংগ্রহ করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com