• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মোঃ ইসমাইল হোসেন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪৮ দুপুর

মানিকছড়িতে বেড়েই চলেছে অবৈধ পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির মানিকছড়িতে দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ পাহাড় খেকোদের দৌরাত্ম্য। দিনের পাহাড় রাতেই সাবার হচ্ছে বিভিন্ন এলাকায়। আর এসব মাটি বিক্রি হচ্ছে পুকুর ও জমি ভরাটের কাজে। এতে করে লাখ লাখ টাকা লাভবান হচ্ছেন চক্রের সদস্যরা। প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে কোথাও কোথাও চলে দিনের বেলায়ও তাদের কর্মযজ্ঞ।

জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বেশ কয়েকটি পাহাড় কেটে সাবার করছিলেন মো. মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ সংশ্লিষ্ট একটি চক্র। খবর পেয়ে রবিবার (৫ এপ্রিল) দুপুরে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা। অভিযানকালে একটি স্কেবেটর ও একটি ফেলুডার (মাটি কাটার গাড়ী) জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, ঘটনাস্থলে বেশ কয়েকটি পাহাড় কাটার চিত্র দেখা গেছে। ঘটনাস্থল থেকে একটি স্কেবেটর ও একটি ফেলুডার (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে উপজেলার যেকোনো এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেলেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এসময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন, এসআই তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ১ বছরে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে পাহাড় খেকোরা। গত তিন মাসে অভিযান চালিয়ে পরিবেশ আইনে মামলাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com