• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০১:১৭ দুপুর

দেড় হাজার কোটি ছাড়িয়েছে ধুরন্ধর টু’র আয়

ছবি: সংগৃহীত

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর টু’ বক্স অফিসে বিপুল গতিতে এগিয়ে যাচ্ছে। মুক্তির ১৭তম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ১,৫৬৪ কোটি ৩০ লাখ রুপিতে। যদি এই ধারা বজায় থাকে, তবে খুব শিগ্রই এটি ১,৬০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালক আদিত্য ধরের সিনেমাটি ইতোমধ্যে আয়ের দিক থেকে ‘দাঙ্গাল’, ‘বাহুবলী টু’ এবং ‘পুষ্পা টু’-এর মতো সফল চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করছে। এছাড়া ‘ধুরন্ধর’ সিরিজের দুইটি ছবির সম্মিলিত আয় এখন ২,৮৭১ কোটি ৬৫ লাখ রুপিতে পৌঁছেছে, যা ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয়ের চেয়েও বেশি।

স্যাকনিল্কের তথ্যমতে, ১৭তম দিনে ভারতে ছবিটির আয় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ রুপি। এতে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১,১৭৯ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশে আয় হয়েছে ৩৮৫ কোটি রুপি। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতেও ছবিটি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে।

প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি এবং দ্বিতীয় সপ্তাহে আয় হয় ২৬৩ কোটি ১৫ লাখ রুপি। মুক্তির মাত্র ১১ দিনের মধ্যেই এটি প্রথম কিস্তির মোট আয়কে ছাড়িয়ে যায়। দ্বিতীয় সপ্তাহে আয়েও এটি ‘জাওয়ান’ ও ‘কেজিএফ টু’-কে পেছনে ফেলেছে। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯,৯৭৯টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে।

গল্পে দেখা যায়, জসকিরত সিং রাঙ্গি নামের এক পাঞ্জাবি যুবক পরিবার হারানোর পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর মাধ্যমে হামজা আলী মাজারি নামে এক শক্তিশালী গুপ্তচরে পরিণত হয়। স্পাই-ভিত্তিক কাহিনির পাশাপাশি এতে ২০১৪ সালের নির্বাচন ও ২০১৬ সালের নোটবন্দির মতো বাস্তব ঘটনাও উঠে এসেছে। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল, এবং তার অভিনয়কে সমালোচকরা ক্যারিয়ারের অন্যতম সেরা বলে প্রশংসা করছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com