ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে হালুয়াঘাটে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে হালুয়াঘাট পৌরসভার বাস্তবায়নে উপজেলা পরিষদ অফিস প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক জান্নাত।
অভিযানে পৌর প্রশাসনিক কর্মকর্তা,অফিসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তারা অফিস প্রাঙ্গনের ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত প্লাস্টিক ও আবর্জনা সরিয়ে ফেলেন। এ সময় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হয়।
পৌর প্রশাসক জান্নাত জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ বাসা ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর