• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০২:৪৬ দুপুর

তেল পাম্পে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে রাসেলের স্মার্ট অ্যাপ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়েও। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন, বিশৃঙ্খলা এবং তেল প্রাপ্তিতে বৈষম্য এখন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি নিরসনে এবার প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় তরুণ শিল্প উদ্যোক্তা শেখ ওবায়দুল হক রাসেল।

তিনি একটি স্মার্টফোন অ্যাপস ডেভেলপ করেছেন, যার মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে তেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করা হয়েছে। রাসেল জানান, যখন কোনো মোটরসাইকেল ফিলিং স্টেশনে তেল নিতে আসবে, তখন অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলের নম্বর এবং ইঞ্জিন নম্বর স্ক্যান করা হবে। স্ক্যান করার পর তথ্যগুলো আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে এবং একাধিক ফিলিং স্টেশনের সাথে সমন্বয় থাকবে। তিনি আরও বলেন, একই ব্যক্তি যদি আবার তেল নিতে আসে, তাহলে অ্যাপসটি দেখিয়ে দেবে তিনি কবে, কখন এবং কত লিটার তেল নিয়েছেন। এতে করে কেউ বারবার তেল নিতে পারবে না। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, একজন মোটরসাইকেল চালক যেন একাধিকবার তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।

রাসেলের মতে, বর্তমানে কিছু অসাধু ব্যক্তি তেল নিয়ে মজুদ করছে এবং পরে বেশি দামে বিক্রি করছে। এই অ্যাপস ব্যবহার করলে তাদের চিহ্নিত করা সহজ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি অ্যাপসটি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে তেল নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা অনেকটাই কমে আসবে। এছাড়া তিনি জানান, এই অ্যাপসের মাধ্যমে নিয়মিত ব্যবহারকারীরা কোনো ধরনের ভোগান্তির শিকার হবেন না। বরং প্রকৃত গ্রাহকরাই অগ্রাধিকার পাবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার মধ্যে কালীগঞ্জ উপজেলার বারো বাজারের মেসার্স আমজাদ আলী ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপসটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন এই উদ্যোক্তা। রাসেল আরও বলেন, কেউ যদি প্রতারণা করে বারবার তেল নিতে আসে, তাহলে অ্যাপসের মাধ্যমে সে ধরা পড়বে। এরপর তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফল হলে তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং কৃত্রিম সংকট অনেকাংশে কমে আসবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com