• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০১:৫৩ দুপুর

নাইক্ষ্যংছড়িতে অবৈধ বালু ‘বৈধতা’র অভিযোগ ইউএনও বিরুদ্ধে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কাগজিখোলা এলাকায় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু নামমাত্র মূল্যে নিলামের মাধ্যমে একটি সিন্ডিকেটকে বৈধতা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে এবং অপরদিকে অবৈধ বালু উত্তোলনকারীদের বৈধতা দেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, অবৈধভাবে সংগৃহীত প্রায় দুই লাখ ঘনফুট বালু মাত্র তিন লাখ টাকা ইজারা বা নিলাম মূল্য দেখিয়ে বৈধ করার প্রক্রিয়া চালানো হয়েছে। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় রাজস্বের বড় ধরনের ক্ষতি হয়েছে, তেমনি অপরিকল্পিত ও বেপরোয়া বালু উত্তোলন-পরিবহনের ফলে ওই এলাকার কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও ব্রিজ ধসের মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

​স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাগজিখোলা ও তৎসংলগ্ন এলাকায় পরিবেশ ও প্রচলিত বিধিমালা উপেক্ষা প্রভাবশালী চক্র রাসেলগং বালু উত্তোলন ও মজুদ করে আসছিল। জানা যায়, ২০ নভেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মজুদকৃত প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করেন। একই সময় প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৩ লাখ ৩১ হাজার ৫শত টাকায় নিলাম বা ইজারার আওতায় এনে বৈধতা দেওয়ার অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, যেখানে বাজারদরে বিপুল পরিমাণ এই বালুর মূল্য বহুগুণ বেশি, সেখানে নামমাত্র তিন লাখ টাকায় কীভাবে এত বিপুল পরিমাণ বালু বৈধতা পায়; তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিলামের আড়ালে বৈধতা পাওয়ার পর বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারী যানবাহন চলাচল এবং খাল-নদী বা সংলগ্ন এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে কাগুজিখোলা ও আশপাশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার প্রাণভোমরা; কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও ব্রিজগুলোর ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। যেকোনো সময় বড় ধরনের ধস বা ভাঙনের ঘটনা ঘটলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি জানমালের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

​সচেতন মহলের মতে, অবৈধভাবে উত্তোলিত বালু নামমাত্র মূল্যে বৈধতা দিলে তা একদিকে অবৈধ মজুদ ও উত্তোলনকারীদের উৎসাহিত করে, অন্যদিকে সরকারি কোষাগার বঞ্চিত হয়। পাশাপাশি অবকাঠামো ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে দীর্ঘমেয়াদে বড় বিপর্যয় নেমে আসতে পারে। ​এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবিলম্বে নিলাম প্রক্রিয়া ও মজুদের প্রকৃত পরিমাণ যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সড়ক ও ব্রিজ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একইসাথে নিলাম বাতিল করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং বালুর প্রকৃত মুল্য নির্ধারণ করে পুনরায় নিলাম দেয়ার দাবি জানিয়েছেন।

নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান মুঠোফোনে বলেন, প্রায় দুই লাখ ঘনফুট বালু স্পট নিলামে ৩ লাখ ৩১ হাজার ৫শত টাকায় নিলাম দেয়া হয়েছে। উপস্থিত যাদের পেয়েছি তাদের মধ্যে নিলাম সম্পাদন করা হয়৷

বান্দরবান জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, নিলামের নামে কোন অবৈধ বালু ব্যবসায়ী যেন সুযোগ না পায়, তা বিবেচনা করা হবে। নিলাম কার্যক্রম প্রক্রিয়া সঠিক ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]