• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৯:১৯ রাত

ব্রাহ্মণপাড়ায় শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরীর পরিবারকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতা ও তাঁর পরিবারকে গার্ড অব অনার প্রদান করে বরণ করেন। পরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কলেজের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী, যুক্তরাষ্ট্র প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার কন্যা নওশীন তাবাসসুম খান চৌধুরী ও পুত্র ফারহান খান চৌধুরী।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। এ সময় ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সৈয়দ আহাম্মেদ লাভলুসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি হলো শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা। প্রতিষ্ঠাতার দূরদর্শিতা ও নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ একটি সুপরিচিত শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল অবকাঠামো দিয়ে নয়; মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমেই এগিয়ে যায়। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাকেন্দ্রে রূপান্তর করাই তাঁর লক্ষ্য, যেখানে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তবমুখী শিক্ষা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি জরুরি। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com