• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৫:৫৫ বিকাল

কুমিল্লায় আ. লীগ নেতার নেতৃত্বে কৃষককে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা জেলার মুরাদনগরে দীর্ঘদিন ধরে চলতে থাকা পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নেতৃত্বে রাতের বেলা মাওলা সরকার(৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক মাওলা সরকার মহেশপুর গ্রামের মৃত হাশেম সরকারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের চাচাতো ভাই আবদুর রহিম সরকার জানান, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মহেশপুর গ্রামের নোয়াব সরকারের ছেলে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম বিডিআরের সাথে দীর্ঘদিন ধরে আমার পরিবারের সাথে মেম্বারি নির্বাচন ও সেচস্ক্রীম নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। সেই দ্বন্দ্ব নিয়ে পূর্বেই একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এগুলো নিয়ে মামলা চলমান রয়েছে।

মঙ্গলবার রাতে নয়টার দিকে মাওলাসহ আমরা কয়েকজন মহেশপুর বাজার থেকে বাড়ীতে আসার পথে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা আলম, নানু মেম্মার, দেলোয়ার, মোজাম্মেলসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল পেছন থেকে মাওলার উপর অতর্কিত হামলা চালায়। কোনকিছু বুঝে উঠার আগেই মাওলাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। আমাদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোশারফ হোসেন বলেন, আমরা বাজার থেকে ফেরার পথে তাল গাছের পাশের ঝোপের ভেতর থেকে ৮/১০ জন লোক বের হয়ে মাওলাকে পেছন থেকে কোপাতে ও পিটাতে থাকে। আমরা চিৎকার শুরু করলে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, পিলখানার ঘটনায় চাকরী হারানো খোরশেদ আলম এলাকায় এসে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। বিভিন্ন লোকজনের উপর হামলা মামলার মাধ্যমে এলাকাকে জিম্মি করে রেখেছেন এই খোরশেদ আলম। ৫ আগস্টের পটপরিবর্তনের পর এনসিপি সাথে যোগদান করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের দলবল নিয়ে জামায়াতে ইসলামীর সাথে যোগ দিয়ে এলাকায় আধিপত্য বজায় রাখার চেষ্টা করেন। হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে স্বজনরা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, নির্বাচন সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামালা রেকর্ড করা হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com