• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ বিকাল

কিশোরগঞ্জে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রীদের দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টায় হজ্বযাত্রীর রেজিস্ট্রেশন ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হজ্বযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্বযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি আলোচনা করা হয়।

এছাড়াও হজ্বের ধর্মীয় বিধিবিধান, হজ্ব এজেন্সি ও হজ্ব গাইডদের করণীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্বযাত্রীদের করণীয়, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব শেষে সমাপনী অনুষ্ঠিত হয়।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও মো: হেলাল উদ্দিন, ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, হাবের প্রতিনিধি মাও হেদায়েতুল্লাহ হাদী প্রমুখ।

প্রশিক্ষণে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ্ব) ড. মঞ্জুরুল হক। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইফার মাস্টার ট্রেইনার মাও উমর ফারুক।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এবারে কিশোরগঞ্জ থেকে সরকারিভাবে ২৯ জন ও বেসরকারিভাবে ৮৪২ জনসহ সর্বমোট ৮৭১ জন হজ্ব যাত্রী রয়েছেন। সকলেই যেন সুস্থ ও সুন্দরভাবে হজ্ব আদায় করতে পারেন সেই কামনায় দোয়া করা হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com