ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে যে, তাদের মহাকাশ বাহিনী দক্ষিণ ইরানের কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন নির্মিত এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন প্রতিহত করার পর তা অক্ষত অবস্থায় আটক করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে আইআরজিসির মহাকাশ বাহিনী শুক্রবার বিকেলে ড্রোনটিকে ভূপাতিত করতে সক্ষম হয় এবং বাহিনীর সদস্যরা এটি দ্বিতীয়বারের মতো জব্দ করেন।
ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরাইলি আগ্রাসী যুদ্ধ শুরুর পর থেকে শত শত শত্রু ড্রোন এবং বিভিন্ন ধরনের বিমান ধ্বংস বা আটক করা হয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে, আইআরজিসি (IRGC) নৌবাহিনী পৃথকভাবে ঘোষণা করেছে যে, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট হরমুজ প্রণালীর পশ্চিমে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউএম-১৭০ (MQM-170) গুপ্তচর ও বিভ্রান্তকারী ড্রোনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ড্রোনটির দিক-নির্ণয় ব্যবস্থার নিয়ন্ত্রণ নেয়ার পর সেটিকে অক্ষত অবস্থায় নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ড্রোনটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরের একটি রাষ্ট্র থেকে উড্ডয়ন করেছিল।
সূত্র- পার্স টুডে
সাজু/নিএ
সর্বশেষ খবর