শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (৩৫) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে।
সূত্রে জানা যায়, উপজেলার মানুপাড়া গ্রামের নিজ বসতঘরে অটোরিকশা ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইদুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর