• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৪১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৮ রাত

অন্তর্বর্তী সরকারের আরও ১৩ অধ্যাদেশের বিল পাস

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা আরও ১৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো। বুধবার (৮ এপ্রিল) অধিবেশনের ১১তম দিনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উত্থাপিত এসব বিলের ওপর কণ্ঠভোট গ্রহণ করা হলে সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

পাস হওয়া এসব বিলের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি ভিত্তি প্রদানকারী সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী।

এদিন সকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে, সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, ‘সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬’, ‘প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিস (এমেনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’, ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬’ বিল সংসদে পাস করা হয়। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’।

এছাড়া বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ আইন, ২০২৬’, স্থানিক পরিকল্পনা আইন, ২০২৬’ এবং পরিত্যাক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) আইন, ২০২৬’, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) আইন, ২০২৬,’ ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬,’ ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) আইন, ২০২৬’ এবং কোড অব সিভিল প্রসিডিউর (এমনমেন্ট) অ্যাক্ট, ২০২৬’।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com