• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০২:০১ দুপুর

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা: সিইসি

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ এর নির্বাচন মনিটর করা শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, 'আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে আসলাম। আমরা আসন দুইটিতে ড্রোন থেকে আরম্ভ করে এভরিথিং ইউজ করছি। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটাতে আমরা জোর দিয়েছি। সুন্দরভাবে ও স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সেজন্য সব ধরণের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি।'

তিনি আরো বলেন, 'শেরপুরটা বর্ডারিং এলাকা। ওখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে ডেপ্লয়মেন্ট অফ বিজিবিটা বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি, র‍্যাবকে ইউজ করছি, তারপর আনসার, পুলিশ উনারাতো আছেনই।'

শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, 'সকাল সাড়ে সাতটার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। মানুষ নির্ভিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। বাই-ইলেকশনে সাধারণত একটা টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তারপরেও দেখা যাক কি হয়। তবে মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে।'

এ সময় চট্টগ্রামের দুইটা আসনের ফলাফল এখন কোন অবস্থায় আছে জানতে চাইলে তিনি বলেন, 'এটা আদালতের সাব-জুডিস ম্যাটার। এগুলো আদালত সিদ্ধান্ত যখন যেরকম দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ওটা আদালতের ব্যাপার, আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই।'

বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে ৩টি চিঠি দিয়েছিল। ইসি কি ওই চিঠির আলোকে এগুচ্ছে নাকি নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে জানতে চাইলে তিনি আরো বলেন, 'এখন এটা নিয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে সরকারের সাথে বসতে হবে।অনেক আলাপ-আলোচনা করতে হবে। আইন-কানুন আছে, এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে এগুলো পাস করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা সরকারের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাব।'

সংসদে দুই দলই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, 'এগুলো এখন অপ্রাসঙ্গিক। আজকের ভোটের সাথে এটার সম্পর্ক নেই। আর এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

আজ সকাল সাড়ে সাতটা থেকে এ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com