• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৪:২০ দুপুর

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, শেরপুর–৩ ও বগুড়া–৬ আসনের নির্বাচন বাতিল করা উচিত। তার দাবি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না—এ দুটি আসনের ঘটনাই তার প্রমাণ।

শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ওই দুই আসনের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া, এবং নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এসব অভিযোগ তুলে দলটি বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি দেয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পরওয়ার বলেন, তারা যে পথে চলছে তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

এ ছাড়া তিনি দাবি করেন, শেখ হাসিনা না থাকলেও পরিস্থিতির মৌলিক পরিবর্তন হয়নি। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান না নেওয়ায় বিএনপি ‘মুনাফিকের পরিচয় দিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে  জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানার কথা বললেও গণভোট মানেন না তারা। গণভোটে ৫০ এর কাছে ৭০ বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’তে ভোট দিয়ে, না বাস্তবায়ন করা মানেই হলো জনগণের সঙ্গে প্রতারণা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com