• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৪৩ বিকাল

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফুলবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে মধ্য বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম এবং কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ রাব্বানী। এসময় বক্তারা বলেন, গণভোটে জনগণের যে রায় এসেছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তারা অভিযোগ করেন, সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এতে উঠে আসে সম্প্রতি উপজেলার কাহালগাঁও বাজারে হামলা ভাংচুর প্রসঙ্গ। তারা দাবি করেন, কাহালগাঁও বাজারে দোকান লুটপাট করা করার ঘটনায় জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার দাবিও জানান তারা।

সমাবেশ থেকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা। এতে উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com