• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২৮ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:০১ দুপুর

হামের রেডজোনের ভীতরেই বরগুনায় উদ্বেগ জনক হারে বাড়ছে ডায়রিয়া রোগী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় জনস্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রেডজোন হামের আতঙ্ক কাটার আগেই নতুন করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ার তীব্র প্রকোপে হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছে বরগুনার স্বাস্থ্য বিভাগ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা সদরে ৩৭জন, আমতলীতে ১২জন, বামনায় ৩জন, পাথরঘাটায় ৬জন, তালতলীতে ৭জন।

এ নিয়ে গত ১ সপ্তাহে আক্রান্ত হয়েছে ৩৮২জন। পাশাপাশি হাম সন্দেহে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১০ জন, এ পর্যন্ত জেলায় ২২১জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয় যার ভীতরে ৩৭ জন সনাক্ত হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৭৯ জন এবং জেলায় হাম আক্রান্তে মৃত্যু বরন করেন ৪জন।

জেলায় ডেংগু পরিস্থিতি বলতে গেলে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২জন এবং জেলায় গত এক সপ্তাহে ডেংগু আক্রান্ত হন ৬৩জন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, হামের পাশাপাশি হঠাৎ করে ডায়রিয়া রোগী উদ্বেগ জনক হারে বাড়ছে। তীব্র গরম ও বিশুদ্ধ পানির সংকট এবং সচেতনতার অভাবে ডায়রিয়া বৃদ্ধির অন্যতম কারণ। দূষিত পানির কারণে টাইফয়েড ও প্যারাটাইফয়েডসহ অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। ডায়েরিয়া রোগীদের সেবায় স্যালাইন সহ সকল ধরনের ঔষধ পর্যাপ্ত রয়েছে। ডেংগু সহ মহামারী হাম, রুবেলা রোগীদের সুস্থতার জন্য জেলায় ৪৫টি টিম একযোগে কাজ করছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com