• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৫:৫৩ বিকাল

ভোজ্যতেলের দাম বাড়ছে কিনা, জানালেন বাণিজ্যমন্ত্রী

ফাইল ফটো

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এমন অবস্থায় সরকার চায়, নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম না বাড়ে—এটিই এখন তাদের প্রধান অগ্রাধিকার। সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য হওয়ায় এর বাজার পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়। দাম বাড়লে ভোক্তাদের অসন্তোষ তৈরি হয়, তাই সরবরাহ ও আমদানি পরিস্থিতি ঘন ঘন পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে সর্বশেষ বৈঠকে দাম বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ৯ এপ্রিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। তারা কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠির মাধ্যমে এ প্রস্তাব জানায়।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে আজ (১২ এপ্রিল) অনুষ্ঠিত দুই দফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com