• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ দুপুর

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। এসময় অন্যান্যদের মধ্যে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমানসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার আওতায় বিনা মূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম বলেন, কৃষক আমাদের প্রাণ। তাদের ঘামে আমাদের গ্রামীন অর্থনীতির চাকা সচল থাকে। তিনি কৃষি বিভাগকে নিয়মিত তদারকি বৃদ্ধি , কৃষক ও কৃষির উন্নয়নের জন্য আরো কর্মসুচি গ্রহন করার পরামর্শ দেন। তিনি বলেন আমাদের সকলের সহযোগিতায় কৃষি খাতকে সমৃদ্ধি করে তোলতে হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com