বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) বাবদ চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা-২০২৬ বাবদ চারটি চেক বণ্টনকারী ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে। ব্যাংকগুলো হলো—অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়। ১৩ এপ্রিল ২০২৬ তারিখে স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২ অনুযায়ী এসব চেক হস্তান্তর করা হয়।
শিক্ষক-কর্মচারীরা আগামী ১৪ এপ্রিল ২০২৬-এর পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের বৈশাখী ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।
জানা গেছে, দেশে বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫ হাজার ৭৬৭টি, আলিম পর্যায়ের ১ হাজার ২৮৫টি এবং ফাযিল ও কামিল পর্যায়ের মাদরাসা যথাক্রমে ৯৯৩ ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর