কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এনসিপির একক প্রার্থী জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।
সোমবার বিকেলে কুমিল্লা নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এসময় তার সাথে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা চার নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ যেভাবে এনসিপি প্রার্থীদের উপর আস্থা রেখেছে আমরা আশা করছি স্থানীয় সরকার নির্বাচনেও তারা এনসিপির প্রার্থীদেরকেই বেছে নেবেন। অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কুমিল্লা নগরীর মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারবেন।
জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত জানিয়ে এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫টি সিটি করপোরেশনে একক প্রার্থী ঘোষণা করেছি। অনেক আগেই এসব নাম ঘোষণা করেছি- কারণ আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়ের জন্য প্রস্তত নিতে।’
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদার, কুমিল্লা মহানগর প্রধান সমন্বয়কারী সিরাজুল হকসহ অন্যান্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর