• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
শেখ সাদী ভূইয়া
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৮:৪৭ রাত

শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু ডিগ্রি অর্জন নয়, বৈশ্বিক বাজারে টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অপরিহার্য। তিনি শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করেন।

সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে “সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন” শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। যবিপ্রবির ১৪টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) স্বীকৃতির জন্য একযোগে আবেদন করছে, যার উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথির বক্তব্যে বলেন, যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে সরকার সর্বোচ্চ সহায়তা করবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্য নিয়ে যবিপ্রবি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে যবিপ্রবির প্রত্যেকটি বিভাগ বিএসির স্বীকৃতি অর্জন করবে এবং যবিপ্রবি শুধু দেশ নয়, বিশ্বের সঙ্গেও পাল্লা দিয়ে এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, তোমাদের এই বিশ্ববিদ্যালয়কে একটি রিসোর্সফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে এই জাতির প্রতি তোমাদের যে দায়বদ্ধতা রয়েছে, তা তোমরা পরিশোধ করবে। দায়বদ্ধতা থেকেই দেশপ্রেম শুরু হয়। আশা করি তোমরা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলবে।

প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে যবিপ্রবি শুধু দেশ নয়, বিশ্বেও মাথা উঁচু করে দাঁড়াবে। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ও দেশ পুনর্গঠনের আহ্বান জানান তিনি।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের এমপি মো. আতাউর রহমান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়া যবিপ্রবি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর স্বীকৃতির জন্য কিভাবে এগিয়ে যাচ্ছে তার তথ্য উপাত্ত তুলে ধরেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে এম আনিস উল হক এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com