জ্বালানি সাশ্রয়ে উদ্যোগ হিসেবে আগামী তিন মাস প্রাধিকারভুক্ত (সরকারি বরাদ্দ) জ্বালানি সুবিধা গ্রহণ করবেন না ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে মন্ত্রী এপ্রিল, মে ও জুন—এই তিন মাস তার প্রাপ্য জ্বালানি সুবিধা গ্রহণ থেকে বিরত থাকবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ জ্বালানি সাশ্রয় বিষয়ে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর