• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:০৫ বিকাল

ঈশ্বরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন সকালে পান্তা ভাত ভোজন, বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ৯ টায় নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে শহরে লাল সাদা পোশাকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় । এতে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী সাংবাদিক আপামর জনতা অংশগ্রহণ করে। শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তুলতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে রাজা মন্ত্রী সিপাহসালার জল্লাদ লাঙ্গল জোয়াল হুক্কা নিয়ে কৃষক সেজে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেহারা সেজে পালকি বহন এসো হে বৈশাখ গানের মাধ্যমে বাঙ্গালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটানো হয়। বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রার রাজসিক চরিত্রে ছিলেন ফেরদৌস কুরাইশী টিটু, রুহুল আমিন রিপন, এহসানুল হক, আরিফুল ইসলাম আরিফ, নাট্যকার স্বপন, এমএ সামাদ, আ: গফুর প্রমুখ। অপর দিকে শৈলী কিন্ডারগার্টেন দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানমালা আয়োজন করে।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন , ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি। শৈলী কিন্ডারগার্টেনের পরিচালক অলক ঘোষ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী ও অথিতি বৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com