• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১১:১৯ দুপুর

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এর পরপরই বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সেলবরস ইউনিয়ন বাদশাগঞ্জ বাজারে ওই বিএনপির কার্যালয়ে ঘটনা ঘটেছে।

স্থানীয় বিএনপি নেতা কর্মী ও বাজারের লোকজন জানান,মুখোশধারী কয়েকজন ব্যক্তি বাদশাগঞ্জের বিএনপির কায্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায় যা বাজারের পাহারাদারের কাছ থেকে জানতে পেরেছি। আগুনে বেশ কয়েকটি চেয়ার পুড়েছে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করে তিনি বলেন,অগ্নিকাণ্ডের পরপরই বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে ।

সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনের ঘটনায় কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আর কীভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত চলছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]