• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:০৭ রাত

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বর্ষবরণ ১৪৩৩। জানা যায়- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে কুমিল্লা জেলাপ্রশাসনের আয়োজনে সকালে কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে শুরু হয় বৈশাখের নানা আয়োজন। ওই শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন- কুমিল্লা জেলাপ্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া প্রমুখ। এতে অংশ নেন- কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সকল শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রায় অংশ নেওয়া কুমিল্লা মর্ডাণ হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন- পহেলা বৈশাখ বাঙালির সার্বজনিন উৎসব। বৈশাখের আনন্দে মুছে যাক সব গ্লানি, নতুন স্বপ্ন আর সুখের রঙে রঙিন হোক আগামী পথচলা। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। সব মিলিয়ে আনন্দ-উচ্ছ্বাস, ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপন হয়ে উঠেছে এক প্রাণবন্ত উৎসবে।

এদিকে, "আঁধার ছিঁড়ে আলোর ধারা-নবালোকে প্রাণের সাড়া"- এ শ্লোগান সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায়দীপ্ত আমাদের সংস্কৃতি কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে কুমিল্লা নগর উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব। ওই অনুষ্ঠানে অংশ নেন- কুমিল্লা সাংস্কৃতিক জোটের সমন্বয়কারী এডভোকেট শহীদুল হক স্বপন, সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার ও সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন এবং বাঙলা নববর্ষ উদযাপন পর্ষদের আহবায়ক বেলায়েত হোসেন কনক ও সদস্য সচিব আশিক শিশিরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com