• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ দুপুর

ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ উদ্যোগে “হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং টু জেনারেট স্কিল-বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি” শীর্ষক ৪-১২ এপ্রিল পর্যন্ত আট দিনব্যাপী ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ এপ্রিল) বিসিএস ইনোভেশন সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. রাজ্জাকুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে হার্ডওয়্যার সেক্টরের গুরুত্ব অনেক বেড়ে চলেছে। সময়ের পরিবর্তনে তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির সাথে সাথে দেশসহ সারা বিশ্বে কম্পিউটার ও ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের চাহিদাও বাড়ছে। তাই এই খাতে ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বে এই সেক্টরের বাজার প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের। আমাদের দেশের বেশিরভাগই তরুণ প্রজন্ম। আমাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে নিজের যোগ্যতা, দক্ষতা এবং অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন। নিজের দক্ষতায় কাজ করে আরও পাঁচজন বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তিনি প্রশিক্ষণার্থীদের চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগে চাকরিদাতা হওয়ার আহ্বান জানান।

ড. মো. রাজ্জাকুল ইসলাম আরও বলেন, বিসিএস ও বিপিসি যৌথভাবে দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে। বিপিসির পক্ষ থেকে আগামীতে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ে আরও অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিসির সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু।

এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মো. ইউনুজ খান, কম্পিউটার সিটি টেকনোলজির সার্ভিস ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইরাদ এবং জাসটেক সলিউশন্স-এর সিইও আবু তুহিন চৌধুরী।

৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন আমেনা আক্তার আসমা, দ্বিতীয় হয়েছেন মো. মাসুদ রানা এবং তৃতীয় হয়েছেন মো. শারিউল ইসলাম সাগর। বিজয়ীদের হাতে পুরস্কারসহ সকল প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সার্টিফিকেট তুলে দেন বিপিসির পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম, সহকারী পরিচালক মো. ফয়সাল খান এবং বিসিএস-এর নেতৃবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com