• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০১:৫৭ দুপুর

নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পহেলা বৈশাখ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্বাস তরিকুল আলম প্রিন্সের স্মরণে কালিয়া উপজেলার দক্ষিণ খাশিয়াল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে নড়াইল জেলার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শনার্থী মাঠে ভিড় জমান। প্রতিযোগিতায় মোট ৫২টি ঘোড়া অংশ নেয়। মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড়, ঘোড়সওয়ারদের রণকৌশল এবং প্রতিযোগিতার উত্তেজনায় পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত করে। ঘোড়দৌড় আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে।”

দৌড় শুরুর আগেই মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিবার-পরিজন নিয়ে গ্রামীণ এ ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে ভিড় করেন নানা বয়সী মানুষ। প্রতিযোগিতা চলাকালে ঘোড়ার দ্রুতগতির সঙ্গে দর্শকদের উল্লাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ঘোড়দৌড় দেখতে আসা মনির বলেন, “এমন আয়োজন হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। এতে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।”

ঢাকা থেকে আগত যুবক রিয়াজুল ইসলাম বলেন, “শহুরে জীবনে এ ধরনের গ্রামীণ ঐতিহ্য কাছ থেকে দেখার সুযোগ কম পাওয়া যায়। কালিয়ায় এসে ঘোড়দৌড় দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং একে বাঙালির সংস্কৃতির অনন্য প্রকাশ বলে মন্তব্য করেন।”

কালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্য আসজাদুর রহমান মিঠু বলেন, “গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম, নড়াগাতী বিএনপি সভাপতি খান মতিউর রহমান, খাশিয়াল ইউনিয়ন চেয়ারম্যান বরকত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নড়াইল জেলা ছাত্রদল খান সুমন রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, সাবেক সদস্য সচিব মো. তরিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com