লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজনে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি হালুয়াঘাট উপজেলা শাখা বুধবার(১৫ এপ্রিল) গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকালে পূবালী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গিয়ে শেষ হয়।
উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভা পূবালী ব্যাংক পিএলসি হালুয়াঘাট উপশাখার প্রিন্সিপাল অফিসার কালিপদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতীমা রানী বণিক। আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন ধর,হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চু,উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুজ্জামান,সহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক হালুয়াঘাট উপশাখার প্রিন্সিপাল অফিসার কালিপদ সরকার বলেন,সরকার ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছেছে। এই ব্যবস্থার ফলে লেনদেনে সময় সাশ্রয় হবে এবং গ্রাহকরা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন।
তিনি আরও জানান, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কেনাকাটা, মার্কেটিং ও ব্যাংকিং সেবা সহজতর করতে পূবালী ব্যাংক আধুনিক সব প্রযুক্তি সংযোজন করেছে। এর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই কিউ আর কোড ও পজ মেশিন ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ক্যাশলেস সোসাইটির পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারের ফলে অর্থনৈতিক লেনদেন আরও স্বচ্ছ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপি ক্যাম্পেইন চলাকালিন ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষনিক ফ্রি ডেভিট কার্ড প্রদান, পূবালী ব্যাংক অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা থাকবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর