• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৪১ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:৩৮ রাত

হালুয়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

হালুয়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সামস।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এ সভায় তিনটি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় জালাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কয়লা আমদানি ও রফতানীকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপু, হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নরেশ চন্দ্র সরকার, হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, তাজিকুল ইসলাম,যুবদল নেতা সুমন শেখ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মেয়র প্রার্থী শামসুল আলম সামস এবং তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মেয়র প্রার্থী তার বক্তব্যে বলেন, নির্বাচিত হলে তিনি হালুয়াঘাট পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে কাজ করবেন। তিনি বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, ময়লা-আবর্জনা অপসারণে অনিয়মসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রার্থী নির্বাচিত হলে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভা শেষে শামসুল আলম সামস উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং একটি সুন্দর ও উন্নত পৌরসভা গঠনে সকলের সহযোগিতা চান।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com