• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ বিকাল

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের বিদায়বেলায় পুরো স্কুল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ের গুরুত্ব তুলে ধরেন। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এই বিদায় কোনো শেষ বিদায় নয়, বরং এটি তোমাদের নতুন জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আত্মবিশ্বাস, সততা ও কঠোর পরিশ্রমই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা ও চমৎকার ফলাফলের মাধ্যমে ভবিষ্যতে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সদস্য ও অভিভাবক সাইফুল ইসলাম তালুকদার, প্রভাষক সিরাজুল ইসলাম, সামিউন বাশির, সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান, উদয় সরকার, আবু আইয়ুব আনসারী, আনোয়ারুল ইসলাম ও মাহমুদা বেগম।

বক্তারা শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল নয়, বরং একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শ্রাবন্তী, সাল সাবিলা, সাবিহা, তায়্যিবা ও ফারাবী। তারা স্কুল জীবনের দীর্ঘ পথচলার রঙিন স্মৃতিগুলো স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রিয় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা ও শৃঙ্খলা তাদের জীবনের পাথেয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শারীরিক সুস্থতা এবং আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com