• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০৭ রাত

বরগুনা শহরে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা।

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা পৌর শহরে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা হয়েছে, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ এ ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ীরা।বরগুনায় ৩ ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট বরগুনা পৌর শহরের সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সড়কে তিন ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটের শেষে কার্টুনের মতো একটি ছবিও আঁকা ছিল।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা অমল কৃষ্ণ তালুকদার নন্দ, জুয়েল তালুকদার এবং শংকর তালুকদারের বাসার সামনে এসব চিরকুট পাওয়া যায়।

অমল কৃষ্ণ তালুকদার নন্দ জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও চাল ব্যবসায়ী। জুয়েল তালুকদার পৌর শহরের একজন স্বর্ণ ব্যবসায়ী। শংকর তালুকদারও একজন ব্যবসায়ী।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার। তিনি বলেন, চিরকুট পাওয়ার পর বিষয়টি বরগুনা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পটুয়াখালী এসআরবি-৮-কে জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। পাশাপাশি চিরকুট রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

চাল ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, তাঁর কারও সঙ্গে শত্রুতা নেই। এরপরও কারা এভাবে চিরকুট রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি প্রশাসন ও জেলা বিএনপির নেতাদের জানিয়েছেন। তাঁরা তাঁকে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। কারা এসব চিরকুট রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই বাসাগুলোর নিরাপত্তার বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]