• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৫:০৭ বিকাল

গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে মসজিদ ও সরকারি রাস্তা দখলের অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউরী খাতুনের বিরুদ্ধে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় এস্কে মাহাবুব জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই অভিযোগ করেন এলাকাবাসী। অবৈধ দখলের কারণে মসজিদের সামনের সরু রাস্তায় ঠাসাঠাসি ভাবেই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, আলী আহাদ ফারুকী প্রমুখ। উপজেলা প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান তারা।

বক্তারা বলেন, "৩৬ বছর ধরে মরহুম জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে এডভোকেট আব্দুল মোতালেব আনাম ওই মসজিদের জায়গার ওপর বসতবাড়ি করে আছেন। ফলে মসজিদে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে। মৃত ব্যক্তির লাশ আনা-নেওয়া করা যায়না। বাপ-বেটি শালিস দরবার মানেন না, কারো কথাও শুনেন না। প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়।"

কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন, "মসজিদ সংলগ্ন কবরস্থানের সাথে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন শিউলী। তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে প্রবেশ করে।"

ভুক্তভোগী আলী আহাদ বলেন, "বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম। আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পিলার অপসারণের দাবিতে ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েছি।"

অভিযুক্ত আইনজীবী আনাম বলেন, "এটা আমার পৈত্রিক সম্পত্তি। যা মেয়ে শিউলীর নামে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে। যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায়না, সেখানে অন্যদের কেন জায়গা দেব।"

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, "শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। হামলা-মামলার ভয়ে আনাম পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, "তদন্ত করে উভয়পক্ষের শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com