• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
জহুরুল ইসলাম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ বিকাল

শাহজাদপুর থানায় ছাত্রদল নেতাদের হামলা, ভিডিও করায় পুলিশের মোবাইল ফোন ভাঙচুর! 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হামলা চালিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ও মারপিটের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ধারণ করায় এক পুলিশ সদস্যের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে ছাত্রদল নেতা পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছেন।

শনিবার (১৮ এপ্রিল) শাহজাদপুর থানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় এক ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে মধ্যস্ততা করতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ থানায় যান। তখন পুলিশের কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) ছাত্রদল নেতা সাব্বিরকে বলেন- ‘তুমি কি এ ঘটনার সঙ্গে জড়িত? যদি জড়িত না থাকো তাহলে চলে যাও’।

এরপর ক্ষিপ্ত হয়ে সাব্বির বলেন- ‘আমি কেন বের হয়ে যাব, আপনারা ৫ তারিখের আগে যেমন ছিলেন এখনও তেমনই করছেন। আপনারা আওয়ামী লীগের পুলিশ।' এই বলে বেরিয়ে যান তিনি। এরপর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে এসে থানার ভেতরে ঢোকেন। এসময় এক পুলিশ সদস্য তার ফোনে ভিডিও করছিলেন। তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে থাকে।

শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদের বক্তব্য জানতে ফোন দেওয়া হয়। সাংবাদিক পরিচয় পাওয়ার পর ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন তিনি।

সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব বলেন, একটি হোন্ডার বিষয় নিয়ে কী যেন একটি ঝামেলা ছিল। পুলিশ অফিসার টাকা চেয়েছিল। সাব্বির টাকা দিতে চায়নি। সে পরিচয় দিয়েছে কলেজ ছাত্রদলের সভাপতি। তখন কথাকাটাকাটি হট্টগোল হয়। তবে মারামারি হয়নি। ওসি সাহেবের কাছে বিচার চেয়েছি।

পুলিশ সদস্যের ফোন ভাঙার বিষয়ে তিনি বলেন, ভিডিও করছিল এ জন্য কেউ ঘটা করে কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে। সত্যিকার অর্থে পুলিশ রং কাজ করেছে। বিনা অপরাধে সাব্বিরকে চড় দিয়েছে। এসআই নতুন এসেছেন, হয়তো ওনাকে চেনেন নাই।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, তারা আমাদের কনসার্ন ছাড়া থানায় গেছেন। ব্যক্তির দায় সংগঠন নেবে না। এ বিষয়ে তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, যার মোটরসাইকেল তার কোন খবর নেই। ওই ছেলেটা দলবল নিয়ে এসে পুলিশের ওপর চড়াও হয়। তারা বলতে থাকে আগেও পুলিশ যেমন করেছে এখনো তেমনই করছে। একজন কনস্টেবল ছবি তুলছিল, তখন ওই মোবাইলটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com