• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১২:০৪ দুপুর

আইনের শাসনের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় জোর প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও জরুরি। তিনি বলেন, সমাজে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, ন্যায়বিচারের বাস্তব প্রতিষ্ঠা প্রয়োজন।

সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ায় বিচার বিভাগের ডিজিটাইজেশন কার্যক্রম ‘ই-বেইল বন্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেন। বেলা ১১টার দিকে তিনি ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম নিজ জেলা বগুড়া সফর। সফরে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সকালে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল ১১টা ৫ মিনিটে তিনি বগুড়ায় পৌঁছান।

বগুড়ায় পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। একই সময়ে ডা. জুবাইদা রহমানকেও ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।

সফরকে ঘিরে বগুড়ায় ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com