জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম সংসদে গিয়ে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠ হিসেবে কথা বলতে চান বলে জানিয়েছেন। তিনি বলেন, সুযোগ পেলে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের দাবি-দাওয়া সংসদে তুলে
মঙ্গলবার(২১ এপ্রিল) আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের পক্ষ থেকে নির্বাচনে মনোনয়নপত্র জমাদান শেষ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের শহীদ পরিবারের কষ্ট কোনোদিনও কেউ মিটাতে পারবে না। তবে সংসদে যাওয়ার সুযোগ পেলে আমি আমার শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের কথা তুলে ধরতে চাই।”
রোকেয়া বেগম আরও বলেন, আন্দোলনের সময় তার সন্তান জাবির মাত্র ৬ বছর বয়সে শহীদ হয়। ঘটনাটি ঘটেছিল রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায়। তিনি বলেন, “সেদিন আমরা লং মার্চের ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই পরিবারের সবাই মিলে বের হয়েছিলাম। সেই সময়ই এই ঘটনা ঘটে।”
তিনি আরও বলেন, “আমরা তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। পরিবারে সবাই আমার জা, দেবর, আত্মীয়স্বজন সবাই আন্দোলনে যুক্ত ছিল।”
জামায়াতে ইসলামী বাংলাদেশ তাকে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “উনারা শহীদ পরিবারের জন্য একটি আসন ছেড়ে দিয়েছেন। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, সেটি ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর