এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল আদায়ে বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়। নাগরপুরের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ।
নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, "আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এলাসিন শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধ করা হোক।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর