• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ রাত

চিনিকলের আখক্ষেত নষ্ট: কর্তৃপক্ষের অভিযোগ দায়ের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করার ঘটনায় মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ এবার থানায় অভিযোগ দায়ের করেছে। গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পক্ষে সহ-ব্যবস্থাপক (প্রশাসন ও প্রশিক্ষণ) জামাল উদ্দিন কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগটি জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চিনিকলটির বি-সাবজোনের ২৩ নম্বর ইউনিটের চাচড়া মাঠে প্রায় এক একর জমিতে আখ দাঁড়িয়ে ছিল। গত সোমবার সকাল ১১টার দিকে পার্শ্ববর্তী শিবনগর গ্রামের শাকিল, মিন্টু ও বড় মনি নামের তিন ব্যক্তি ট্রাক্টর দিয়ে উক্ত ক্ষেতটি চষে নষ্ট করে দেয়। কর্তৃপক্ষ এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

চিনিকল কর্তৃপক্ষ আরও জানায়, মোবারকগঞ্জ চিনিকল একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং আখ এর প্রধান কাঁচামাল। ফলে আখক্ষেত ধ্বংস হওয়া কেবল কৃষকেরই ক্ষতি নয়, এটি প্রতিষ্ঠানের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ।

এর আগে একই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নান্নুও ওই তিনজনের নাম উল্লেখ করে থানায় পৃথক অভিযোগ দায়ের করেছিলেন। তিনি জানান, ২০২৩ সাল থেকে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে প্রায় দুই একর জমি লিজ নিয়ে তিনি চাষাবাদ করে আসছেন। আখ চাষে তাঁর প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছিল। কিন্তু জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা তাঁর সাড়ে ৪ বিঘা আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করে দেয়, যার ফলে তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নান্নু আরও জানান, চিনিকল থেকে ঋণ ও ধার নিয়ে তিনি চাষাবাদ করেছিলেন। হঠাৎ করে পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন এবং দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানিয়েছেন, মোবারকগঞ্জ চিনিকলের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com