• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৫:২৪ বিকাল

গৌরীপুরে সড়ক নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় জনদুর্ভোগ লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন করে একাধিক সড়ক নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্প (এলজিসআরআরপি)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে গৌরীপুর পৌরসভা এই প্রকল্প বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান, আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। সড়কগুলোর নির্মাণ কাজ শেষ হলে পৌরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ ও স্বস্তিদায়ক হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ এবং মানসম্মত নির্মাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এর আগে প্রতিমন্ত্রী গৌরীপুর বাজারের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। গৌরীপুর সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ীরা স্থানীয় বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ব্যবসায়ীরা বিশেষ করে বাজার এলাকায় তীব্র যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং প্রধান সড়ক প্রশস্ত করার দাবি জানান। তাদের মতে, এসব সমস্যার কারণে প্রতিদিন ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, যা স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। তিনি বলেন, গৌরীপুর বাজারের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। যানজট নিরসন, ড্রেনেজ উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com