• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ বিকাল

যারা শিবিরকে গুপ্ত বলে, তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল: গোলাম পরওয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দেয়, বাস্তবে তারাই দীর্ঘ ১৭ বছর বিদেশে আত্মগোপনে ছিল। জনগণ জানে প্রকৃত গুপ্ত কারা।

শুক্রবার (দুপুরে) ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কের মিলনায়তনে ঝিনাইদহ জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের হায়নার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। সরকার আবারও পুরনো কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। তবে দেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন।

সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে। আমরা আর রক্ত দিতে চাই না। কিন্তু সরকার ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির ‘গুপ্ত’ উপদেষ্টারা ছিল, যারা পরে মন্ত্রী হয়েছে।

তিনি আরও বলেন, ঝিনাইদহ শহীদের রক্তে ভেজা একটি জনপদ। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে এ অঞ্চলের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। জনগণের আত্মত্যাগের বিনিময়ে সেই শাসনের অবসান হয়েছে, কিন্তু আবারও একই ধরনের শাসন ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকারকে ফ্যাসিবাদের ভূতে ধরেছে। এ কারণেই সরকার সঠিকভাবে এগোতে পারছে না। জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ভিন্নমত দিয়েছে। এখন তারা গণভোটের রায়কে অস্বীকার করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের ম্যান্ডেট মূল্যায়ন না করলে মানুষ আবার রাজপথে নামবে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই—রাজপথে আন্দোলন করতে আমরা জানি। সম্মেলনে কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব,ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি আঃ হাইসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারী মাওলা আঃ আওয়াল ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com