• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:৫৭ বিকাল

কাজের স্বীকৃতি পেলে মানুষ আরও উদ্বুদ্ধ হয়: সমাজসেবা কর্মকর্তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানবসেবা ও জনকল্যাণে প্রথাগত দায়িত্বের বাইরে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ফুলপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল/২৬) বিকেলে তাঁর কার্যালয়ে গিয়ে এই সম্মাননা প্রদান করে তাক্ওয়া অসহায় সেবা সংস্থা। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামালসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। সরকারি কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুললে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। তারা উল্লেখ করেন, বর্তমান সরকার মেধানির্ভর, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গঠনে কাজ করছে।

তপু রায়হান রাব্বি বলেন,“২০১৮ সালের ১৩ আগস্ট ফুলপুরে সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই মো. শিহাব উদ্দিন খান নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাধারণ মানুষের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেশি এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”স্থানীয় সচেতন মহল জানায়, তিনি সবসময় ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং প্রতিটি বিষয় তদন্ত করে সিদ্ধান্ত নেন। কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাঁর মতো কর্মকর্তারা থাকলে মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হতো না বলেও তারা মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, “সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান একজন দক্ষ, সৎ ও মানবিক কর্মকর্তা। তিনি বর্তমানে ছনধরা ইউনিয়নের প্রশাসক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা লক্ষ্য করা যায়।”

সম্মাননা পেয়ে মো. শিহাব উদ্দিন খান বলেন,“কর্মজীবনে সবসময় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীতেও তা অব্যাহত রাখব। এই স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে—এটি এক ধরনের ‘বুস্টার ডোজ’ হিসেবে কাজ করবে।”উল্লেখ্য, তাক্ওয়া অসহায় সেবা সংস্থা ২০১৭ সাল থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com