• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ ইসমাইল হোসেন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ রাত

মানিকছড়িতে বিদ্যুতের খুঁটি ঘেষে ভবন নির্মাণ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের পাঞ্চারামপাড়া এলাকায় সরকারি বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ করছে সততা পোল্ট্রি ফার্মের মালিক মো. ইকবাল হোসেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে গেলে দেখা যায়, মানিকছড়ি বিদ্যুৎ সরবরাহ বিভাগের ১১ হাজার লাইনের খুঁটি ঘেঁষে সততা পোল্ট্রি ফার্মের অফিস সংলগ্নে ইট সলিংয়ের পাশে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। যা দেখে মনে হয়, ফার্মের মালিক বিদ্যুতের খুঁটিকে ভবণের পিলার হিসেবে ব্যবহার করছেন। তাছাড়া সেই ভবনের পাশে আরও একটি বিদ্যুতের খুঁটি ঘেষে নির্মাণ করা হয়েছে টিনশেটের আরও একটি ঘর। যা কিনা খুবই বিপদজনক!

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, টাকার গরম দেখিয়ে নিজের ইচ্ছে মতো ভবণ নির্মাণ করছেন ফার্মের মালিক মো. ইকবাল হোসেন। আশপাশের লোকজনের কোনো কথাই তিনি তোয়াক্কা করেন না। তাছাড়া তারই মালিকানাধীন সততা পোল্ট্রি ফার্মের বর্জের দুর্গন্ধে দীর্ঘদিন ধরে অতিষ্ট ফার্মের আশপাশের লোকজন। এ বিষয়ে একাধিকবার প্রতিকার চেয়েও ব্যর্থ হন স্থানীয়রা। দিনদিন গরম যত বাড়ছে, দুর্গন্ধের পরিমাণও তত বাড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে ফার্মের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন বলেন, আমি পিলারের ভেতরে ভবণ করিনি বরংচ আমার ভবণের ভেতরে পিলার (বিদ্যুতের খুঁটি) ঢুকেছে। এ বিষয়ে কোনো সমস্যা হলে পিডিবি আর আমি বুঝব, আপনাদের কি?

তবে সরেজমিনে পরিদর্শন শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী জিয়া উদ্দিন (অ.দ.)।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com