• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:২২ বিকাল

আশুলিয়ায় মারধরের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাটবাড়িতে ম্যানেজারের স্ত্রীকে মারধরের প্রতিবাদ করায় ভাড়াটিয়া বেল্লাল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর এবং রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুজন মন্ডল, তারেক মন্ডল ও হাসিবুল বাসারসহ তাদের ভাড়া করা লোকজনকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে ভুক্তভোগী বেল্লাল ও তার পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এরআগে গত ১৮ এপ্রিল আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরাটেক এলাকার ওলিউল্লাহর ফ্ল্যাটবাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, ফ্ল্যাটের ম্যানেজারের স্ত্রীকে প্রথমে মারধর করেন একই বাড়ির ভাড়াটিয়া সুজন, তারেক ও হাসিবুল বাসারসহ তাদের পরিবারের সদস্যরা। পরে এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বেল্লাল ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী বেল্লালের পরিবার জানায়, ম্যানেজারের স্ত্রীকে মারধরের প্রতিবাদ করায় সুজন, তারেক ও হাসিবুল বাসারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়া করা লোকজন এনে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত ও রক্তাক্ত হন।

এদিকে, মারামারির ঘটনায় বাধা দিতে গেলে স্থানীয় মুদির দোকানি ইউসুফ ও তার স্ত্রীকেও মারধর করা হয় এবং তাদের জামাকাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে এসে তাদের পরিবারের সদস্যদেরই আটক করেন। এসময় বেল্লালের ছেলে রানা মোল্লা এবং তার ভাইয়ের ছেলে এইচএসসি পরীক্ষার্থী জিসানকে হাতকড়া পরানো হয়। পরে জিসানকে ছেড়ে দেওয়া হলেও রানাকে আদালতে পাঠানো হয়।

তবে এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যেই মারামারি হয়েছে। যারা ৯৯৯-এ ফোন করেছিল তাদেরকে আটক করা হয় এবং পরে তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। উভয় পক্ষই অভিযোগ করেছে, তবে বেল্লালের পক্ষের লোকজন বেশি মারামারিতে জড়িত ছিল।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com