ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায় নান্দাইল চৌরাস্তায় জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল/২৬) সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ।
অভিযানে স্থানীয় বাজারে জ্বালানি তেল ব্যবসার বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখা হয়। অভিযান চলাকালে মিজান মেশিনারিজ ও হাজী ট্রেডার্সে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ না করা এবং ক্রয়কৃত তেলের সঙ্গে বিক্রয়ের হিসাবের অসামঞ্জস্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ১৫ হাজার ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর